Sylhet Today 24 PRINT

দিরাইয়ে কর্মবিরতিতে পৌর কর্মকর্তা-কর্মচারীরা

দিরাই প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা প্রদানের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে দিরাই পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

২ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দিনব্যাপী দিরাই পৌরসভা প্রাঙ্গণে কর্মবিরতির প্রথম দিনে কর্মসূচী পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন দিরাই ইউনিট।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মহিবুর রহমান, দিরাই ইউনিটের সভাপতি আশীষ কুমার রায়, সাধারণ সম্পাদক আরব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রবীর মিত্র, রুবেল রেজা, রাজিব রায়, বেগম লাকী খাতুন,আবু ইউসুফ তপন, হানিফ আকন্দ, সুইটি বেগম, জাকির হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.