Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ডাকাত আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৫

বিশ্বনাথ থানা পুলিশ রোববার রাতে ডাকাত শামছুল ইসলাম ওরফে মারজানকে গ্রেফতার করেছে। সে উপজেলা দুকানিপাড়া গ্রামের আবদুল মালিকের ছেলে।

গ্রেফতারের কথা  স্বীকার করে থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে তার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বৈরাগী বাজার এলাকা থেকে ডাকাত শামছুল ইসলামকে গ্রেফতার করেন। আজ  সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.