Sylhet Today 24 PRINT

বড়লেখা পৌর কর্মকর্তা কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

বড়লেখা প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।

পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে কর্মবিরতির অবস্থান ধর্মঘটকালে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী মো. নূরুল আলম, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বড়লেখা ইউনিট কমিটির সভাপতি মো. মৌলুদ হোসেন চৌধুরী, শুভ্র কান্তি দে, সমছ উদ্দিন, মো. শাহজাহান, হেলাল উদ্দিন দুলু, মন্তজির আলী, ময়নুল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.