বড়লেখা প্রতিনিধি | ১৫ জানুয়ারী, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ রবি দাস ফোরাম (বিআরএফ) এর সম্মেলন সোমবার পৌর শহরের হাটবন্দ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রবি দাস ফোরামের সিলেট বিভাগীয় সমন্বয়ক নিরঞ্জন রবি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ সংস্থা অভিযানের নির্বাহী পরিচালক ও রবি দাস ফোরামের কেন্দ্রীয় কমিটির পৃষ্ঠপোষক বনানী বিশ্বাস।
রবি দাস বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত রবি দাসের সঞ্চালনায় প্রধান অতিথি বনানী বিশ্বাস ছাড়াও বক্তব্য রাখেন রবি দাস ফোরামের কেন্দ্রীয় কমিটির জ্যৈষ্ঠ সহ-সভাপতি মিলন রবি দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুভাষ রবি দাস, অভিযানের প্রকল্প পরিচালক আক্তাবুল আলম, সিলেট বিভাগীয় সমন্নয়ক রঞ্জু রবি দাস, সাংগঠনিক সম্পাদক রাম সুন্দর রবি দাস, উপজেলা রবি দাস শাখার সভাপতি সুদর্শন রবি দাস প্রমুখ।