Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী সদস্য নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৬ জানুয়ারী, ২০১৮

প্রথমবারের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে নারী সদস্য নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাত জন নারী সদস্য প্রার্থী।

সোমবার (১৫ জানুয়ারি) উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা পরিষদের নারী সদস্য উপ নির্বাচনে জগন্নাথপুরের তিনটি আসনে সাত জন মনোনয়নপত্র জমা দেন। আমরা তাদের মনোনয়ন সুনামগঞ্জের রিটার্নিং অফিসার ও সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসারের নিকট প্রেরণ করব।

নির্বাচন অফিস সূত্র জানা যায়, মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন ১নং আসনের (জগন্নাথপুর পৌরসভা, চিলাউড়া-হলদিপুর ও কলকলিয়া ইউনিয়ন নিয়ে) প্রার্থীরা হলেন পৌরসভার কাউন্সিলর মীনা রানী পাল, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য শান্তনা ইসলাম।

২নং আসনের (পাটলী, মীরপুর ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন নিয়ে) প্রার্থীরা হলেন পাটলী ইউনিয়নের দুইবারের নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফেরদৌসি বেগম তানিয়া ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য জয়গুন নেছা।

৩নং আসন (আশারকান্দি, রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন নিয়ে) প্রার্থী হয়েছেন আশারকান্দি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সেলিনা বেগম, পাইলগাঁও ইউনিয়নের ছালেহা বেগম, রানীগঞ্জ ইউনিয়নের রোকসানা বেগম।

নির্বাচনে ২৭ জন ভোটার ২৯ জানুয়ারি ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তিনজন নারী সদস্য নির্বাচিত করবেন।

প্রথমবারের মতো উপজেলা পরিষদে নারী সদস্য নির্বাচন উপলক্ষে নারী সদস্য প্রার্থীদের মধ্যে অন্যরকম আনন্দ দেখা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.