মাধবপুর প্রতিনিধি | ১৬ জানুয়ারী, ২০১৮
হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসায়ী মিলন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম নোয়াপাড়া স্থানীয় একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করেন। মিলন মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মিয়া হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মিলনের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক চোরাচালানের একাধিক মামলা রয়েছে। মিলন মাধবপুর উত্তরাঞ্চলে মাদকের বিশাল সিন্ডিকেট গড়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। জিজ্ঞাসাবাদে সে অনেক মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, মিলন একটি গাঁজা পাচারের মামলায় এজাহারভুক্ত আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠাবার নির্দেশ দেন।