দিরাই প্রতিনিধি | ১৬ জানুয়ারী, ২০১৮
দিরাইয়ে বিগত বন্যায় ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে ব্র্যাক ইআরপি প্রজেক্ট ব্র্যাক আইডিপি ভাটিপাড়া এলাকা অফিসের সহায়তায় অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ভাটিপাড়া ব্র্যাক এরিয়া অফিস প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী, ভাটিপাড়া ব্র্যাক এলাকা উন্নয়ন সমন্বয়কারী আবুল মনসুর চৌধুরী, কর্মসূচি সংগঠক শিমুল সরকার, এডিএম সুমন, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল খায়ের চৌধুরী, উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মুজাহিদ চৌধুরী, দিরাই প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার প্রমুখ।
৯০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।