Sylhet Today 24 PRINT

ছাতক উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

ছাতক প্রতিনিধি |  ১৬ জানুয়ারী, ২০১৮

ছাতকে ইউসিসিএ লিমিটেডের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিআরডিবি হলে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ইউসিসিএ’র চেয়ারম্যান সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর। আরো বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান হাজী জোয়াদ আলী তালুকদার, সমবায়ী আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আলকাছ আলী, সমবায়ী আব্দুল আলিম, ফরিদ উদ্দিন, রফিক আলী মজুমদার, মাহবুবুর রহমান, সাচ্ছা আবেদীন প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শামছুল হক ও গীতা পাঠ করেন সুধাংশু বিমল দাস।

প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, সমবায়ের সাথে আগে থেকেই যুক্ত ছিলাম। একজন সমবায়ী হিসেবেই তিনি পরিচিতি লাভ করেছেন বলে তার বক্তব্যে তিনি উল্লেখ করেন। ছাতকে সমবায়ীদের ক্ষুদ্র ঋণের সুদ মওকুফের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান। সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের সমস্যাগুলো সমাধানের লক্ষে তিনি কাজ করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.