Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৩৬ বোমা মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১৬ জানুয়ারী, ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ এবং ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৩৬টি বোমা মেশিন (পাথর উত্তোলন যন্ত্র) ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল লাইছের নেতৃত্বে কালাইরাগ ও ভোলাগঞ্জের রেলওয়ে বাঙ্কার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট এর পরিদর্শক আবুল মনসুর মোল্লাসহ পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অভিযানে অংশগ্রহণ করেন।

অবৈধভাবে এবং ঝুকিপূর্ণভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল লাইছ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.