Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে শীতার্তদের পাশে মানবাধিকার ফাউন্ডেশন

মৌলভীবাজার প্রতিনিধি  |  ১৬ জানুয়ারী, ২০১৮

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারে কয়েক শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) জেলা শহরের পৌর মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সৌমিত্র দেব।

অনুষ্ঠানে সংগঠনের জেলা সভাপতি শাহাব উদ্দিন আহমদ শিহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র ফজলুর রহমান, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মসহুদ বকস নাজমুল, মো. আলিকত ফাউন্ডেশনের চেয়ারম্যান আয়েশা খানম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.