Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আরেক আসামী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারে আলোচিত জোড়া খুনের ৬ নং আসামী আলী হায়দার সনিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

নিজ দলের কর্মীদের হাতে গত বছরের ৭ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সরকারী বিদ্যালয়ের ছাত্রাবাসের সামনে খুন হয় ছাত্রলীগ কর্মী মো: আলী শাহাবাব ও নাহিদ আহমদ মাহি।

এই হত্যাকাণ্ডের দুই দিন পর নিহত শাবাবের মা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ৬/৭ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আলী হায়দার সনি উক্ত মামলার ৬ নং আসামি।

বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলী হায়দার সনি পাগুলিয়া এলাকার আব্দুল মুকিত মিয়ার ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমদ জানান,  গোপন সংবাদের ভিতিত্তে সকালে পাগুলিয়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নাম্বার আসামী সনিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে এই মামলার ৪ আসামি আটক আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.