Sylhet Today 24 PRINT

সিলেটে ট্রেনের চাকায় কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জানুয়ারী, ২০১৮

সিলেটে ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৩০ হবে বলে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে সিলেট রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।

প্রত্যক্ষদর্শী একটি শিশুর বরাত দিয়ে তিনি জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার সময় ট্রেনের ছাদে থাকা ওই লোকটি নিচে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকার নিচে কাটা পড়ে। পরে মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, তবে মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.