Sylhet Today 24 PRINT

মাধবপুরে চোরাই সেগুণ কাঠসহ পিকআপ জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ৪১ সেফটি চোরাই সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এসময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

বুধবার (১৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া বাগান এলাকা থেকে এই কাঠ জব্দ করেন তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানসহ বিজিবির কয়েকজন সদস্য।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিকায়ন লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, অভিযান আঁচ করতে পেরে গাছ চোরেরা পালিয়ে যায়। এ সময় একটি পিক আপ ভ্যানসহ ৪১ সিএফটি সেগুন কাট জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।

তিনি আরো জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.