Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জ জেলা কারাগারে আব্দুল হাকিম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে তার মৃত্যু হয়।

নিহত হাকিম আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।

কারাগারের জেলার শওকত হোসেন জানান, রাত পৌনে ১টার দিকে আব্দুল হাকিম হঠাৎ করে বমি করতে থাকেন। বিষয়টি জানার পর তিনি হাকিমকে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জেলার জানান, একটি দাঙ্গা-হাঙ্গামার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান আব্দুল হাকিম।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রাজীব চৌধুরী জানান, ময়নাতদন্তের পর বলা যাবে আব্দুল হাকিমের কিভাবে মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.