Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ জুন, ২০১৫

শায়েস্তাগঞ্জের চরনুর আহম্মদ গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত সূত্র জানায়, চরনুর আহম্মদ গ্রামের মনু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের জাহির মিয়া, শহিদ মিয়া গংদের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে রোববার রাত সাড়ে ৮টার দিকে মনু মিয়ার স্ত্রী জোৎস্না আক্তারের সাথে শহিদ মিয়ার স্ত্রী মিনারা বেগমের ঝগড়া হয়। পরে এ ঝগড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে স্থানীয় মুরুব্বিয়ান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ১৫ জন আহত হন। গুরুতর আহত মনু মিয়া, জোৎস্না আক্তার, জমিলা বেগম, কামাল মিয়া, মিলন মিয়া ও মুকিত মিয়াকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.