Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের কুদালিছড়ার খনন কাজের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম কুদালিছড়া খালের খনন কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে কুদালিছড়া খাল খননের কাজ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল আহমদ,জেলা পুলিশ সুপার মোঃ শাহ জালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলু রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এই খাল খননের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৬৪ লক্ষ টাকা। বর্তমানে ৪ কি.মি. খাল খনন করা হবে পরবর্তীতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাকী অংশ খনন করা হবে।

সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প (বিএডিসি) এর অর্থায়নে মৌলভীবাজার পৌরসভা, জেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে কুদালিছড়া খালের খনন কাছ পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, কুদালিছড়া খাল মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের সব চেয়ে বড় মাধ্যম। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এবং খালের বিভিন্ন অংশ দখলের কারণে সংকুচিত হওয়ায় বর্ষা মৌসুমে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয় মৌলভীবাজার শহরে। কুদালিছড়া খননের জন্য বিভিন্ন দিন ধরে দাবী জানিয়ে আসছিলেন শহরবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.