Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে দুটি ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ও উত্তর ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় জামালগঞ্জ সদর ইউনিয়নে চানপুর হারুন মার্কেট ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীপুর গ্রাম সংলগ্ন মাঠে সম্মেলনে সভাপতিত্ব করেন, জামালগঞ্জ সদর ইউনিয়নের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন ও উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আক্কাছ মুরাদ।

বিএনপি নেতা আমিনুল ইসলাম ও জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালী উল্লাহ সরকার, সহ সম্পাদক মোজাম্মেল হক স্বপন, মদরিছ মিয়া চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ, সদস্য আব্দুল মতিন, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, বেহেলী ইউপি সভাপতি মো. আলম মিয়া প্রমুখ।

অপরদিকে জামালগঞ্জ সদর ইউনিয়নে সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামির আহমদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হিসাবে নির্বাচিত হন। জামালগঞ্জ উত্তর ইউনিয়নে সভাপতি আলী আক্কাছ মুরাদ, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মোহন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন নির্বাচিত হন।

সম্মেলনে বক্তারা বলেন, আগামী নির্বাচনে এই কমিটি বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে জয় যুক্ত করে তাঁর হাত শক্তিশালী করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.