Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের দৌলতপুরে ৪০০ জনের মধ্যে কম্বল বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের ৪০০ দরিদ্রদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণের উদ্বোধন করেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আমির আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সহ-সভাপতি শমছু মিয়া, বন ও পরিবেশ সম্পাদক রুনুকান্ত দে, সদস্য মিজানুর রহমান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা মাওলানা কবির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্য রাসনা বেগম ও তালুকদার শাহীন আহমদ।

সভায় দৌলতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছুরাব আলী মেম্বার, নুর উদ্দিন মেম্বার ও শাহানারা বেগম মেম্বার, ইউপি সদস্য আবদুল মজিদ, ওয়াহাব আলী, গোলাম হোসেন, আমির আলী, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য সমতা বেগম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, আওয়ামী লীগ নেতা হাজী ধন মিয়া, মোহাম্মদ আলী, নিজাম উদ্দিন, মস্তাব আলী, শায়েস্তা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুন বিভু, শ্রমিক লীগ নেতা মানিক মিয়া, যুবলীগ নেতা ছালিক মিয়া, লিটন মিয়া, নাসির উদ্দিন, শফি আহমদ ফটিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.