Sylhet Today 24 PRINT

ছাতকে স্বাস্থ্য মন্ত্রী ও ভারতীয় হাই কমিশনারের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

ছাতক প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৮

ছাতকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ও ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার আগমনকে সফল করার লক্ষ্যে দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) চেচানবাজারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছানাউর রহমান তালুকদার ছানার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্নান, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বাদল, এলাছ মিয়া, আজিজুর রহমান মেম্বার, লিলু মিয়া, নূরুল ইসলাম মাস্টার, দেবাশীষ রঞ্জন দাস, আজিজুর রহমান মেম্বার-২, নছির মিয়া, আব্দুস শহিদ, ছালিক মিয়া, জহির আলী, আব্দুস সুবহান, মফজ্জুল আলী মেম্বার, আব্দুল আশির মেম্বার, আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, গোবিন্দগঞ্জ অনার্স কলেজ ছাত্রলীগ সভাপতি তাজাম্মুল হক রিপন, প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সমাজসেবক, গণ্যমান্য লোকজন, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের লোকজন।

সভায় ২৪ জানুয়ারি অতিথিদের আগমন সফল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সভায় দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও, জাতুয়াবাজার, খুরমা, দড়ারপারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় প্রস্তুতি সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২৪ জানুয়ারি দক্ষিণ খুরমা ইউপির একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা যোগ দিবেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.