Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা

ছাতক প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা মেরিট কেয়ার একাডেমিক কর্তৃক যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে মেরিট কেয়ার একাডেমিকের প্রিন্সিপাল মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল জাবরুল আজাদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার চিপ এডভাইজার মোহাম্মদ নুর বক্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার জেনারেল সেক্রেটারি মো. হেলাল উদ্দিন, এসিসটেন্ট সেক্রেটারি আতাউর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ মো. কয়ছর খান, মেরিট কেয়ার একাডেমির পরিচালনা কমিটির সদস্য গ্রিস প্রবাসী হাফীজ মাওলানা শফিকুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফিজ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম, সৌদি আরব প্রবাসী মো. মিরাশ উদ্দিন মুরাদ, বালাগঞ্জ উপজেলা পরিসংখ্যান বোরো অফিস সহকারী মুশাহিদ আল-মামুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রেদুয়ানুর রহমান আঙ্গুর, মেরিট কেয়ার একাডেমির পরিচালনা কমিটির সদস্য সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন, আব্দুল কুদ্দুছ রনি, পারভিন বেগম, রুজিনা আক্তার, রাজিব সূত্রধর।

উপস্থিত ছিলেন মো.আবিদ আলী, শিক্ষানুরাগী অলিউর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছমির আলী, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, ডা. আব্দুছ ছোবহান, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সিরাজ উদ্দিন, আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নুরী, ছাত্র অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল হক, শহিদ আলী, আব্দুস শুকুর, শফিক উদ্দিন, খালেদ হোসেন, জুনেদ আহমদ, নাজমুল হাসান, রশিক আহমদ,বাছির মিয়া, আক্কল আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.