ছাতক প্রতিনিধি | ১৮ জানুয়ারী, ২০১৮
সুনামগঞ্জের ছাতক পৌর এলাকায় পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের উপ-পরিদর্শক শাহিনুর আলম বাদী হয়ে থানায় মামলা দায়েরর পর বুধবার দুপুরে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত জুয়াড়িরা হলো উপজেলার কালারুকা ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আব্দুল মনিরের পুত্র নুরুল হক (৫৫), একই ইউনিয়নের কালারুকা পূর্বপাড়া গ্রামের মৃত রাহিম আলীর পুত্র সোয়াব আলী (৫০), পৌরসভার বৌলা আবাসিক এলাকার মৃত আসকন্দর আলীর পুত্র সামছুল হক (৪০), তাঁতিকোনা আবাসিক এলাকার মৃত তৈমুছ আলীর পুত্র সমর আলী (৬০), একই এলাকার মৃত জুনাব আলীর পুত্র নিলু মিয়া (৫৫) এবং মৃত আব্দুল মনাফের পুত্র ইকরাম আলী (৪৪)।
মঙ্গলবার সন্ধ্যার পূর্বে শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকায় একটি ভবনের জুয়ার আসর থেকে তাদের আটক করে থানা পুলিশ।