Sylhet Today 24 PRINT

এসডিএফ ২য় বিভাগীয় বিতর্ক উৎসব শুরু হচ্ছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জানুয়ারী, ২০১৮

সিলেটের বিভাগীয় বিতর্ক সংগঠন সিলেট ডিবেট ফেডারেশনের আয়োজনে আগামী ১৯ ও ২০জানুয়ারি (শুক্র ও শনিবার) সিলেটে অনুষ্ঠিত হচ্ছে ‘শাহ-ফাউন্ডেশন এসডিএফ ২য় বিভাগীয় বিতর্ক উৎসব ২০১৮”।

নগরীর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এ বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগের ১৬টি স্কুল, ১২টি কলেজ ও সকল বিশ্ববিদ্যালয়ের মোট ১২০ জন বিতার্কিক এতে অংশগ্রহণ করবেন।

দু’দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা শেষে আগামী ২০ ফেব্রুয়ারি শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেয়া হবে।

দুদিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সিলেটটুডে টুয়েন্টিফোর ডট কম ও দৈনিক শুভ প্রতিদিন। এছাড়াও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে সমাজসেবী সংগঠন ‘শাহ ফাউন্ডেশন।

সংগঠনটির সভাপতি রেদওয়ান আহমেদ অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে সবার সরযোগিতা চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.