Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০১৮

গোলাপগঞ্জে একটি পরিত্যক্ত তাজা গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার লক্ষ্মীপাশা থেকে এই গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপাশা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি পুকুর খোঁড়ার সময় হঠাৎ গ্রেনেডটি দেখতে পায়। তাৎক্ষণিক তিনি থানা পুলিশকে অবগত করলে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ মডেল থানার এএসআই জাকির হোসেন একদল পুলিশ নিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরে রাতে ১১ টায় সিলেট র‍্যাব- ৯ এর এ্যাডিশনাল এসপি মনিরুজ্জামানের নেতৃত্বে বিশেষ একটি দল গ্রেনেডটি পর্যবেক্ষণ করতে আসেন।

এ বিষয়ে র‍্যাবের পরিদর্শক ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গ্রেনেডটি তাজা রয়েছে। গ্রেনেডের গায়ে পিওএফ লেখা রয়েছে। প্রাথমিক ধারণা গ্রেনেডটি পাকিস্তান আমলের। সেনাবাহিনীর মাধ্যমে সেটি ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.