Sylhet Today 24 PRINT

বড়লেখায় ছাত্র নিখোঁজ

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর বাজার থেকে আব্দুল্লাহ হাসান (১৩) নামের ৯ম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত কোন সন্ধান পায়নি তার পরিবার।

নিখোঁজ আব্দুল্লাহ হাসান বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। হাসান সিলেট দক্ষিণ সুরমা মনির আহমদ একাডেমীর ৯ম শ্রেণীর ছাত্র।

হাসানের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদিনের মত হাসান তার বাড়ির পাশে মোহাম্মদনগর বাজারে যায়। রাত ১০টা পর সে বাড়ি ফিরে না আসলে পরিবার তাকে খুঁজতে থাকে। এরপর থেকে সে এখনো নিখোঁজ রয়েছে। পরে আজ সকালে তার মা নাজমা আক্তার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, সাধারণ ডায়েরির প্রেক্ষিতে আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.