বড়লেখা প্রতিনিধি | ০৮ জুন, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখার পূর্ব মাইজগ্রামে যুক্তরাজ্য প্রবাসি মো: সাইফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় হিফজুর রহমান রোপ্য কাপ মিনি বার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় যুব সমাজের আয়োজনে সোমবার ফিতা কেটে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খাঁন।
প্রভাষক এ.কে.এম সফিউল আলম লোকমানের সভাপতিত্বে ও টুর্ণামেন্টের অন্যতম সদস্য রাজু আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, সিপিএ সভাপতি এমদাদুল ইসলাম সজল, নিজ বাহাদুরপুর ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক খায়রুল আলম, ফুটবল টুর্ণামেন্টের উদ্যোক্তা হিফজুর রহমান, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা আমান আহমদ, নিজ বাহাদুরপুর ইউপি যুবলীগ সহ-সভাপতি তোফায়েল আহমদ, ইউপি ছাত্রলীগ নেতা জহরুল হক রাজু প্রমূখ।