Sylhet Today 24 PRINT

সিলেটে যুবদল নেতা শাহিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০১৫

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মহানগর যুবদল নেতা কামরুল হাসান শাহীনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই সড়কের কলবাখানি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, দেশব্যাপী অবরোধ চলাকালে নাশকতার ঘটনায় দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে শাহীনের বিরুদ্ধে মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.