Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে নারীর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজার সদর উপজেলার বেরীরচর এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করছে মডেল থানা পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) সকালে স্থানীয়রা বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নারীর নাম সেলিনা তবে এলাকায় সে মংগলী (৫০) নামে পরিচিত, সে শহরের দরগা মহল্লা এলাকায় বাস করত। লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.