Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনকালে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২০ জানুয়ারী, ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় সাদেক মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর ৩টায় পুলিশ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সাদেক কোম্পানীগঞ্জের বাগারপাড় গ্রামের আবদুল খালিকের ছেলে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ সাদেক নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে ও হাসপাতলের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২ জানুয়ারি গোয়াইনঘাটের জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনকালে মাটি চাপায় ৪ শ্রমিক মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.