Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২০ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জে নব নির্মিত একটি ভবনে রঙ-এর কাজ করার সময় পা পিছলে পড়ে আব্দুল কাইয়ুম নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই এলাকার একটি পাঁচ তলা ভবনে রঙ-এর কাজ করছিলেন কাইয়ুম। একসময় অসাবধানতাবসত পা পিছলে ভবনের তিন তলা থেকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.