Sylhet Today 24 PRINT

এসএমপি কার্যালয়ের সামন থেকে ভুয়া পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০১৮

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কার্যালয়ের পাশ থেকে এক ভুয়া ট্রাফিক পুলিশকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ২টায় তাকে আটক করেন মহানগর পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ও মো. হানিফ। আটক ব্যক্তি ফয়সল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার সাদিমাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, দুপুর ২টার দিকে নাইওরপুলি পয়েন্ট পুলিশের পোষাক পরিধান করা এক যুবক লাঠি হাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন। এ সময় দায়িত্বরত অন্যান্য পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে তার কথা বার্তা অসংলগ্ন হওয়ায় তাকে আটক করে মহানগর পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব ভূয়া ট্রাফিক পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.