Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সাদিকুর রহমান সাকী

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৮

চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি এবং সিলেট ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সাকী দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার লামা হাজরাই এলাকায় এ ঘটনা ঘটে। রাস্তার পাশে মোটর সাইকেল নিয়ে দাড়ানো অবস্থায় একটি সিএনজি অটোরিক্সা তাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ৩য় তলার ৯নং ওয়ার্ডেভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লামা হাজরাই এলাকায় কামালবাজার রাস্তা থেকে তেতলি টুকের বাজার বাইপাস সড়কে উঠার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা অটোরিকশা সাদিকুর রহমান সাকীকে আঘাত করে। এতে তিনি হাতে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

এসময় তাকে দেখতে যান সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহ জাহান সেলিম বুলবুল, মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি এ, এ, চৌধুরী শিপার, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, কৃষক নেতা সাঈদুর রহমান সহ অন্যান্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.