Sylhet Today 24 PRINT

সিলেটে পূবালী ব্যাংকের ১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৮

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: আব্দুল হালিম চৌধুরী বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা কখনই বৃথা যায় না। উন্নত গ্রাহক সেবা প্রদানের পূবালী ব্যাংকের অংগিকারও সম্মিলিত প্রচেষ্টায় সফল হবেই।

তিনি বলেন, উন্নত তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ব্যাংকিং সেবার পাশাপাশি,  সিএসআরসহ পূবালী ব্যাংকের নেয়া নানা কার্যক্রমের সুফল পাচ্ছে দেশের প্রান্তিক জনগোষ্ঠি। আন্তরিক সেবা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমকে আরও গতিশীল করে তোলার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

আব্দুল হালিম চৌধুরী শনিবার সিলেটে পূবালী ব্যাংক লিমিটেড এর সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের ২০১৮ সালের ১ম শাখা ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট স্টেশন ক্লাবের কনফারেন্স হলে পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিস আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে সভাপতি প্যানেলে দায়িত্বপালন করেন, ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মাহবুব আহমদ ও সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: জিয়াউল হক চৌধুরী। ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের এসপিও মো: হুমায়ুন মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মোহাম্মদ আলী, সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক বিএম শহিদুল হক, মৌলভীবাজার অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল ও সিলেট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: মশিউর রহমান খান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের ঢাকা সাউথ অঞ্চলের প্রধান ও মহা-ব্যবস্থাপক এএস সিরাজুল হক চৌধুরী, সিলেট স্টেডিয়াম শাখার সহকারী মহাব্যবস্থাপক চৌধুরী মো: শফিউল হাসান, দরগাহ গেইট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মো: ফজলুর কবির চৌধুরী, সিলেট পূর্বাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক মো: আব্দুল মুমিত চৌধুরী প্রমুখ।

সম্মেলনে উপস্তিত নির্বাহীবৃন্দ ব্যাংকের সিলেট অঞ্চলের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন ও ব্যবসায়ীক লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করেন। ব্যবস্থাপক সম্মেলনে পূবালী ব্যাংকের সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের মোট ৫৪ টি শাখার ব্যবস্থাপক, ইসলামী উইন্ডো ইনচার্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.