Sylhet Today 24 PRINT

আর্তমানবতার সেবায় রোটারি নিরলসভাবে কাজ করছে: ইকরামুল কবির

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০১৮

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেছেন, আর্তমানবতার সেবায় রোটারি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোটারি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে তা বাস্তবায়নের মাধ্যমে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। রোটারিয়ানরা নিজেদের উপার্জনের অর্থের একটি অংশ সমাজের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকেন। রোটারির মাধ্যমে মানুষের সহায়তায় এগিয়ে আসা একটি মহৎ কাজ। সমাজের বিত্তবানদের সকলের উচিত যার যার অবস্থান থেকে রোটারির ন্যায় সাহায্যের হাত প্রসারিত করা। তাহলেই আগামীর জন্য একটি সুখী-সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব।

শনিবার (২০ জানুয়ারি) নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে এবং পিপলস এইড ইউকের সহযোগিতায় অসহায় গরীব প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক সাব্বির আহমদের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি আফসার উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিপল এইড ইউকের পরিচালক মো. আব্দুস সালাম, মো. শফিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি এমদাদ হোসেন, রোটারিয়ান পিএজি সৈয়দ সুজাত আলী, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি আবুল বসর, রোটারিয়ান পিপি জিয়াউল হক, রোটারিয়ান পিপি তৈয়বুর রহমান, রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি ড. এম শহিদুল ইসলাম অ্যাডভোকেট, রোটারিয়ান আব্দুর রহিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.