Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার প্রতিনিধি |  ২১ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে ৩১০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

শনিবার (২০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার থেকে ৩১০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব।

আটককৃতরা হচ্ছেন, মো. রুবেল মিয়া (২১) ও মো. আলাকত মিয়া (২৫)। আটককৃত দুইজনের বাড়ী উপজেলার গিয়াসনগর গ্রামে।

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা ও দুটি মোবাইল সেট উদ্ধার করেছে বলে জানিয়েছে র‍্যাব-৯ ।

র‍্যাব-৯ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা মৌলভীবাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর আড়ালে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.