Sylhet Today 24 PRINT

বড়লেখার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোশারফ হোসেন

বড়লেখা প্রতিনিধি |  ২২ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. মোশারফ হোসেন (সবুজ) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে এই ঘোষণা দেয় উপজেলা শিক্ষা কার্যালয়।

মো. মোশারফ হোসেন (সবুজ) ১৯৯৯ সাল থেকে প্রথমে খন্ডকালীন শিক্ষক হিসেবে এবং পরবর্তীতে নিয়মিত শিক্ষক হিসেবে নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজে কর্মরত রয়েছেন। পেশাগত জীবনের শুরুতে আর কে লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এছাড়া নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের গভর্নিং বডির পরপর দুইবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি, স্কলাস্টিক স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য ও বড়লেখা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়া বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.