Sylhet Today 24 PRINT

প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বিশ্বনাথে র‍্যালি ও সভা

বিশ্বনাথ প্রতিনিধি |  ২২ জানুয়ারী, ২০১৮

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে সিলেটের বিশ্বনাথ প্রাণি সম্পদ অফিস।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রাণি সম্পদ অফিসের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বর্ণাঢ্য এ র‌্যালিটি উপজেলা বিআরডিবি মিলনায়তনের সভাস্থলে গিয়ে শেষ হয়।

র‌্যালি পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছয়ফুল হক ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার।

এ সময় উপস্থিত খামারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আকবর হোসেন কিছমত ও ফয়জুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.