Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৫ লক্ষাধিক টাকা মূল্যমানের চোরাই কাঠ জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ১ হাজার ১৩৬ সিএফটি চোরাই কাঠ জব্দ করেছে বন বিভাগ।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত মাধবপুর উপজেলার সুরমা ও বৈকণ্ঠপুর চা বাগান থেকে এই কাঠ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রঘুনন্দন রেঞ্জের সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন। এ সময় মাধবপুর থানা পুলিশ তাদের সঙ্গে ছিল।

আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাচারকারীরা আকাশমণি ও মেন্ডিয়াম জাতের কাঠের গাছ পাচারের সময় উল্লেখিত পরিমাণ কাঠ জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়।

জব্দকৃত কাঠের মূল্য ৫ লক্ষাধিক টাকা বলে এই বন কর্মকর্তা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.