Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারে ইয়াবাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) |

সোমবার (২২ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের মবশ্বির মিয়ার ছেলে ওয়াহিদুর রহমান (২২) ও টিবি হাসপাতাল এলাকার মৃত এরশাদ আলী ছেলে ইউসুফ আলী (৪৮)।

গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মমিন উল্ল্যাহ জানান, শহরের বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ওয়াহিদুর রহমানকে ২৮ পিস ইয়াবা ও ইউসুফ আলীকে ৪৮ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.