Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

বানিয়াচং প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০১৮

বানিয়াচংয়ে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বানিয়াচং থানার এসআই সালাউদ্দিন ও এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং সদর ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত প্রথমরেখ এলাকার মছন উল্লাহর পুত্র লিলু মিয়ার বাড়ির বারান্দা থেকে বিপুল পরিমাণের ধারালো ফলা, কোছাসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন। তবে বাড়িতে থেকে কাউকে আটক করা হয়নি।  পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান মালিকসহ অন্যান্যরা।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, গ্রাম্য দাঙ্গাবাজদের কোন ছাড় দেয়া হবে না। গ্রাম্য দাঙ্গা প্রতিরোধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ। দেশীয় অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.