Sylhet Today 24 PRINT

সিলেট কেন্দ্রীয় কারাগারে জেএমবি জঙ্গির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০১৮

সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র এক জঙ্গির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে। মৃত জঙ্গির নাম সাব্বির আহমদ দুলাল। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল হক শাহের ছেলে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দুলালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রসঙ্গত, জেএমবি সদস্য দুলাল ২০০৬ সাল থেকে সিলেট ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। সর্বশেষ ২০১৬ সালের ১৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট কারাগারে আসেন দুলাল। বিস্ফোরক আইনে তাঁর বিরুদ্ধে সিলেটে দুটি ও ঢাকায় একটি মামলা বিচারাধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.