Sylhet Today 24 PRINT

হাওর রক্ষার দাবিতে ছাতকে বিএনপির মানববন্ধন

ছাতক প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০১৮

হাওরের পানি দ্রুত নিষ্কাশন ও সঠিকভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন করেছে বিএনপি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, জেলা বিএনপি নেতা শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর বিএনপি নেতা সামছুর রহমান বাবুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, কালারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল কাহার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা আলী হোসেন মানিক, কামাল উদ্দিন, জাহাঙ্গির আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.