Sylhet Today 24 PRINT

১২ উপজেলার সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৮

কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার (সিএইচসিপি) চাকুরী জাতীয়করণের দাবীতে সারাদেশে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের ১২ উপজেলার কর্মরত সিএইচসিপিরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার নগরীর চৌহাট্টস্থ সিলেট সিভিল সার্জন অফিসের সামনে এক দফা দাবী বাস্তবায়নের দাবীতে জেলার ১২টি উপজেলার ২৫৭টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা অবস্থান কর্মসুচী পালন করে। কর্মসূচিতে স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ২০, ২১ ও ২২ জানুয়ারী নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করে সিএইচসিপিরা।

অবস্থান কর্মসূচিত চলাকালে বক্তব্য রাখেন সিলেট সিএইচসিপি এসোসিয়েশনের বিভাগীয় সমন্নয়ক ছায়ফুল আলম রোকন, দেলোয়ার হুসেন, হান্নান সিদ্দিকী, জেলা সভাপতি আকরামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, কেন্দ্রিয় দাবি আদায় বাস্তবায়ন কমিটির সদস্য নজরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি দিলু মিয়া, রাজন আহমদ, ঘোয়াইন কাটা, আজমল আলী, রায়হানুর রহমান, ফাতেমা সুলতানা, এসএম উমর ফারুক, ইমরান আহমদ কাবুল, মিলাদ আহমদ, শাহরিয়ার মিলাদ, সদরুল ইসলাম, বালাগঞ্জ সভাপতি জসিম উদ্দিন, জামিল আহমদ, শহিদ আহমদ কাপ্পু।

বক্তরা বলেন, বর্তমান সরকার ১৯৯৬ সালে ক্ষমতা আসার পর গ্রামীণ স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ৬ হজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক তৈরী করে উক্ত ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ দেয়। তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সেবাদানে নিয়োজিত করা হয়। তাঁদের কাজের ফলে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু হ্রাস পায়। অপুষ্টি সমস্যা অনেকটাই কমে যায়। ২০১৩ সালে আমাদের চাকুরি স্থায়ীকরণের (রাজস্ব খাতে) নীতিগত সিদ্ধান্ত হয়। কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সে জন্য দাবি আদায়ে আমরা আন্দোলন করছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দাবী আদায় না হলে আগামী ২৭ জানুয়ারি ঢাকায় জাতীয় পেশ ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সিএইচসিপিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.