Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ৫

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৮

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট-বিয়ানীবাজার সড়কের কাকরদিয়া এলাকায় ট্রাক ও সিএনজির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকায় যাত্রীবাহী একটি সিএনজিকে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সিএনজির ভিতরে থাকা পাঁচ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রেরণ করেন।

বিয়ানীবাজার হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, দুর্ঘটনায় আহত আতাউর রহমান, অলিউর রহমান, জমির হোসেন, সিকই মিয়া ও জয়নাল আহমেদকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.