Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে নিহত সেলিনার মস্তক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বেরীরচর এলাকা থেকে নিহত সেলিনা বেগমের দেহ বিহীন মস্তক উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে এ মস্তকটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০ জানুয়ারি সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেরীরচর এলাকা থেকে মস্তকহীন এক মহিলার বস্তাবন্দী লাশ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। পরে নিহতের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। তাঁর নাম সেলিনা বেগম মংগলী(৫৫)। তিনি জেলার রাজনগর উপজেলার বাসিন্দা।

এই ঘটনায় আটক জুনাক আহমদের তথ্য অনুযায়ী তাকে সাথে নিয়ে পুলিশ মস্তকটি উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, এই ঘটনায় আটক জুনাক আহমদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মস্তকের তথ্য দেয়। পরে তাকে নিয়ে এই বেরীতে জাল ফেলে একটি ব্যাগের মধ্য থেকে সেলিনার খণ্ডিত মস্তক উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.