Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে জান্নাত ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৮

সিলেটের বিশ্বনাথের দশঘর এলাকার অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে দশঘর এনইউ হাইস্কুল মাঠে জান্নাত ফাউন্ডেশন ইউকের অর্থায়নে ১১০ জন অসহায় ও দরিদ্রের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দিপন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জান্নাত ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী লাকী মিয়া।

দিপন সমাজকল্যাণ সংস্থার সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর এনইউ হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, স্থানীয় ইউপি সদস্য শামছুদ্দিন, ওরফান ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আছকর আলী, সমাজসেবক বিভাংশু গুন বিভু ও দশঘর এনইউ হাইস্কুল জেনারেল কমিটির সভাপতি বাদশা মিয়া।

সভায় দিপন সমাজকল্যাণ সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল কদ্দুছ, দপ্তর সম্পাদক জামিম হোসেন এবং কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেবুল উদ্দিন।

সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান কোষাধ্যক্ষ রুহেল উদ্দিন, দশঘর এনইউ হাইস্কুলের সহকারী শিক্ষক মখলিছুর রহমান, অনাদি নারায়ন ঘোষ, সমাজসেবক শরিয়ত আলী, হুসিয়ার আলী ভান্ডারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.