Sylhet Today 24 PRINT

ঢাবি শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে শহরের চৌমোহনা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌমোহনায় গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ সভাপতি রনি পাল ও সহকারি সাধারণ সম্পাদক সুবিনয় শুভ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.