Sylhet Today 24 PRINT

এক সপ্তাহেও খোঁজ মেলেনি নিখোঁজ কলেজছাত্র সুমনের

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মদনমোহনপুর চা বাগানের বাসিন্দা শ্রীমঙ্গল সরকারি কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র সুমন গোমেজ (২৫) কে এক সপ্তাহেও খোঁজ পাওয়া যায়নি।

সুমন লেখাপড়ার পাশাপাশি শ্রীমঙ্গল কো-অপারেটিভ সোসাইটির ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন।

১৭ জানুয়ারি বিকাল ৪টায় হবিগঞ্জের তেলিয়াপাড়ার উদ্দেশ্যে শ্রীমঙ্গল খ্রীস্টিয়ান মিশন সংলগ্ন ভাড়া বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় ১৯ জানুয়ারি একটি সাধারণ ডায়েরী করা হয় (ডায়েরী নং ১১৬৭)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.