Sylhet Today 24 PRINT

বড়লেখার নাদের নিহাল নীপ জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী

বড়লেখা প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র নাদের নিহাল নীপ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ, জেলার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নীপ বড়লেখা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন ও গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শেলীনা আক্তারের একমাত্র সন্তান। নীপ প্রাথমিক সমাপনী, জেএসসি এবং এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছে। বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী নীপ সকলের কাছে দোয়া চেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.