গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৪ জানুয়ারী, ২০১৮
গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন (৭০) মারা গেছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ফাজিলপুর গ্রামের নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। এদিন বাদ মাগরিব রাজাপুর শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মরহুম আলা উদ্দিনের জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নায়েক আব্দুল মুহিত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, আব্দুল বারী, আব্দুল খালিক, শেখ আব্দুল কাদির, আব্দুর রব, গোলাম মোহাম্মদ, ছালিক মিয়া প্রমুখ।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাম দস্তগীর খান ছামিন। তারা শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।