Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে জান্নাত ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০১৮

সিলেটের বিশ্বনাথের বাউসেন গ্রামে ‘জান্নাত ফাউন্ডেশন ইউকে’র অর্থায়নে শতাধিক অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বাউসেন গ্রামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাউসেন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘জান্নাত ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক লাকী মিয়া।

হাবড়া বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আব্দুল মতিনের সভাপতিত্বে ও ছড়াকার সুহেল তালুকদারের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইসলামিয়া দারুস ছুন্নাহ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আরিফ উল্লাহ সিতাব, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, ইউপি সদস্য রাসনা বেগম ও আমির আলী, বিভাংশু গুন বিভু, আব্দুস শহীদ ও ভাণ্ডারী হুসিয়ার আলী।

সভায় বাউসেন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আব্দুল হাসিম, আব্দুর রুপ, আব্দুল মালিক, চমক আলী, সংস্থার বন ও পরিবেশ সম্পাদক আতিকুল ইসলাম, সদস্য রাকিবুল ইসলাম, আকিবুল ইসলাম, জাবেদ আলী ও আব্দুর রকিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.